নভেম্বর ১৩, ২০২৬, ১১:৪৯ পিএম
আফ্রিকা কাপ অব নেশন্স ২০২৭ এর বাছাইপর্বে আজ উত্তর আফ্রিকার দুই প্রতিবেশী তিউনিসিয়া ও লিবিয়া মুখোমুখি হচ্ছে। স্ফ্যাক্সের স্তাদ তায়েব মহিরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে এবং এই লড়াইয়ে জয়ের খোঁজে মাঠে নামবে দুই দলই।
গ্রুপ এইচ এর প্রথম দুই ম্যাচে কোনো জয় পায়নি তিউনিসিয়া ও লিবিয়া উভয় দলই। উগান্ডা ও বতসোনার বিপক্ষে ড্র করে দুই পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে তিউনিসিয়া। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে লিবিয়া দল।
চলতি বাছাইপর্বের শুরুটা হতাশাজনক হলেও এই ডাবল হেডারে ঘুরে দাঁড়াতে চায় তিউনিসিয়া। কোচ মইন শাবানির দল সাম্প্রতিক সময়ে জয়হীন থাকলেও ঘরের মাঠে জয়ের ধারা ফিরিয়ে আনতে আত্মবিশ্বাসী। তবে ইনজুরির কারণে এই ম্যাচে আক্রমণভাগে হেসেম মাস্তুরিকে পাচ্ছে না স্বাগতিকরা।
অন্যদিকে ইউসুফ দাবোর অধীনে লিবিয়াও তাদের প্রথম জয়ের জন্য লড়ছে। প্রথম ম্যাচে বতসোনার বিপক্ষে দুর্দান্ত কামব্যাক করলেও উগান্ডার কাছে হেরেছিল তারা। পারিবারিক ও প্রশাসনিক জটিলতার কারণে গুরুত্বপূর্ণ দুই ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের।
গ্রুপের অন্য দল উগান্ডা সহ-আতিেয়তা হিসেবে সরাসরি মূল পর্বে থাকায় এই গ্রুপের সমীকরণ বেশ জটিল। তিউনিসিয়া ও লিবিয়ার মধ্যকার এই ম্যাচের পর আগামী ১৭ নভেম্বর লিবিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে ফিরতি লেগের ম্যাচটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন