সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৭-এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকার নির্ধারিত তেরোটি নির্দিষ্ট ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী কিংবা সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক অফিশিয়াল চিঠিতে সংশ্লিষ্ট দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে