মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা
পেশাগত ব্যস্ততা থেকে বিরতি নিয়ে মালদ্বীপের সমুদ্রসৈকতে অবসর সময় কাটাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানে কাটানোর বেশ কিছু স্থিরচিত্র রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। মুহূর্তেই সেসব ছবি তার অগণিত অনুসারীর নজর কেড়েছে। রোদোজ্জ্বল দিনে নীল জলরাশি আর সৈকতের বালুবেলায় হালকা হলুদ রঙের পোশাকে