বাহুল্যবর্জিত রূপলাবণ্যতানজিম সাইয়ারা তটিনীর হলুদ শাড়িতে নজরকাড়া রূপ
ছোট পর্দার অভিনয় ও মডেলিংয়ে সমানভাবে পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনী অভিনয়ের সাবলীলতার পাশাপাশি নিজস্ব ফ্যাশন সচেতনতার কারণে বরাবরই আলোচনায় থাকেন। অতিরিক্ত চাকচিক্যের চেয়ে বাহুল্যবর্জিত সাজেই নিজেকে মেলে ধরতে পছন্দ করেন এই অভিনেত্রী। পাশ্চাত্য পোশাকে তাকে দেখা গেলেও ঐতিহ্যবাহী এথনিক সাজেই বারবার নজর কাড়েন তিনি। কখনো একরঙা শাড়ি, ছিমছাম গয়না