স্বদেশ সিনেমার গায়ত্রী কেন ২৮ বছরেই বলিউড ছাড়েন
বলিউডে শাহরুখ খানের বিপরীতে বহুল প্রশংসিত চলচ্চিত্র `স্বদেশ`-এ অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী গায়ত্রী ওবেরয়। তবে উজ্জ্বল ভবিষ্যৎ ও সম্ভাবনাময় ক্যারিয়ার থাকা সত্ত্বেও মাত্র ২৮ বছর বয়সেই রূপালি পর্দা থেকে চিরতরে সরে দাঁড়ান তিনি।২০০৪ সালে মুক্তি পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত `স্বদেশ`। এটিই ছিল বলিউডে গায়ত্রীর প্রথম এবং একমাত্র পূর্ণাঙ্গ চলচ্চিত্র।