শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

নগ্ন দৃশ্য নিয়ে বিলি ইভান্সের অসন্মতির দাবি ও ডকুমেন্টারির বিতর্ক

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৫:১৭ এএম

নগ্ন দৃশ্য নিয়ে বিলি ইভান্সের অসন্মতির দাবি ও ডকুমেন্টারির বিতর্ক

ডকুমেন্টারিতে বিলি ইভান্সের নগ্ন দৃশ্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

এলিজাবেথ হোমসের স্বামী বিলি ইভান্স ইউ ক্যান সি এভরিথিং ডকুমেন্টারিতে তাঁর সম্পূর্ণ নগ্ন শওয়ার দৃশ্যের বিষয়ে অনুমতি দেননি বলে দাবি করেছেন। সিবিএস সানডে মর্নিং অনুষ্ঠানে ম্যাট গুটম্যানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

সাক্ষাৎকারে ইভান্স জানান, তাঁকে শওয়ার করার সময় ক্যামেরা বন্দি করার কথা জানা থাকলেও নগ্ন দৃশ্যটি প্রকাশের বিষয়ে তাঁর কোনো সম্মতি ছিল না। তিনি বলেন, শ্যুটিংয়ের সময় প্রতিদিন প্রায় ষোলো ঘণ্টা নানা মুহূর্ত ধারণ করা হয়েছিল।

চলচ্চিত্রটি মুক্তির আগে স্ক্রিনিংয়ে অংশ নেওয়া লোকজনের কাছে দৃশ্যটির কথা শুনে ইভান্স এটুফোর ও ফিল্ডারকে তা ঝাপসা করার অনুরোধ জানান। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতা সেই অনুরোধে সাড়া দেননি বলে তাঁর অভিযোগ।

সন্তানদের শিক্ষকদের সামনে এই দৃশ্য আসায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। নিজের শারীরিক গঠন নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী নন এবং এই দৃশ্যটি তাঁর জন্য অত্যন্ত লজ্জাজনক বলে জানান ইভান্স।

সহ-পরিচালক ল্যান্স ওপেনহাইম গত অক্টোবরে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ইভান্স নিজেই জিম থেকে ফেরার পথে তাঁকে শওয়ারের দৃশ্য ধারণ করতে বলেছিলেন। তবে ওপেনহাইমের এই দাবি অস্বীকার করে ইভান্স জানান, তিনি নগ্ন দৃশ্যটি বাদ দেওয়ার জন্য আইনি ও ব্যক্তিগতভাবে বারবার অনুরোধ করেছিলেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য দ্য হলিউড রিপোর্টার এটুফোর ও ফিল্ডারের সঙ্গে যোগাযোগ করলেও তাদের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।