নভেম্বর ৩০, ২০২৫, ০৪:২৬ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বারবার লোকসানের মুখে চাষাবাদের আগ্রহ হারিয়ে ফেলছিলেন যেসব কৃষক, ধানের ভালো ফলন পেয়ে তারা এখন মহাখুশি।
এ বছর চরফ্যাশন উপজেলায় ৭১ হাজার ৩ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, ভাইরাস ও পোকার আক্রমণ না থাকায় এবার আগের তুলনায় তিনগুণ ভালো ফলন হয়েছে।
aউপজেলার ওসমানগঞ্জ গ্রামের কৃষক রহিম আলী বলেন, "যে জমিতে সর্বোচ্চ ৩ মণ ধান হতো, আজ সেই জমিতে ধান পেয়েছি প্রায় ৮ মণ।"
উৎপাদনের সম্ভাবনা: চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার নাজমুল হুদা জানান, ৭১ হাজার ৩শ’ হেক্টর জমিতে এ উপজেলায় ৩ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।বাজারদর: ধান ব্যবসায়ী হানিফ জানান, ইতোমধ্যে কাঁচা ধান মণপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় ওঠানামা করছে। ধান শুকানোর পর দাম আরও বাড়বে বলে তিনি মনে করছেন।
স্থানীয় কৃষকরা জানান, শ্রমিক সংকটে থাকলেও উপজেলা কৃষি সম্প্রসারণের তদারকিতে সরকারি বিভিন্ন প্রণোদনা, জমি চাষের পাওয়ার টিলার, ধান রোপন ও ধান কাটা হারভেস্টার মেশিনের কম খরচে কৃষকদের চাষাবাদে উৎসাহ বাড়িয়ে দিচ্ছে। কৃষকরা ধান চাষে যেন আরও বেশি উদ্বুদ্ধ হয়, সেজন্য তাদের সভা-সেমিনার এবং প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ কৃষক হিসেবে গড়ে তোলার কাজ চলমান রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন