শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরের বীরগঞ্জে কচুর লতি চাষে কৃষকদের নতুন সাফল্য

কৃষি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৮:০৬ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে কচুর লতি চাষে কৃষকদের নতুন সাফল্য

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

প্রথাগত ধান ও সবজি চাষের পাশাপাশি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে কচুর লতি চাষ। বর্ষার মৌসুমে ফাঁকা পড়ে থাকা জমিতে এখন চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর কচু ও লতি।কম খরচে বেশি লাভ পাওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় চাষিরা জানান, আগে যেখানে বর্ষার সময় জমিগুলো একেবারেই খালি পড়ে থাকত, এখন সেখানে কচু চাষের মাধ্যমে বাড়তি আয় হচ্ছে। পানি সহনশীল হওয়ায় বর্ষাকাল এই ফসল উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। অল্প পরিচর্যায় ভালো ফলন পাওয়ায় কৃষকদের মুখে এখন হাসির ঝিলিক দেখা যাচ্ছে।

এক চাষী জানান, প্রতি কাঠা জমিতে চার থেকে পাঁচ হাজার টাকার লতি বিক্রি করা সম্ভব হচ্ছে। বাজারে এর ভালো চাহিদার পাশাপাশি উৎপাদন খরচও কম। এছাড়া লতি ও কচু দুটোই মানবদেহের জন্য পুষ্টিগুণসমৃদ্ধ এবং লোহা বা আয়রনের ঘাটতি পূরণে সহায়ক।অনুকূল আবহাওয়া ও ভালো দাম পাওয়ায় আগামীতে এই অঞ্চলে কচু চাষ আরও প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।