আগস্ট ২৮, ২০২৬, ০৯:৩৫ পিএম
খাদ্য খরচ ও লাভের একটি বিস্তারিত হিসাব দিয়েছেন এই খামারি। তার মতে, মাঠে বা জলাশয়ে উন্মুক্ত অবস্থায় পালন করলে একটি হাঁসের পেছনে প্রতিদিন মাত্র এক থেকে দুই টাকা খরচ হয়। অন্যদিকে ঘরে বা আবদ্ধ অবস্থায় ফিড খাওয়ালে খরচ দাঁড়ায় ছয় থেকে সাত টাকায়। প্রতিটি ডিম স্থানীয় বাজারে ১৫ থেকে ১৭ টাকা এবং বিভিন্ন হ্যাচারিতে ১৮ থেকে ২২ টাকায় বিক্রি করা যায়।
রোগবালাই ও পরিচর্যা প্রসঙ্গে আলিম জানান, এক দিনের বাচ্চা খামারে আনার পর অন্তত ২০ দিন ব্রুডিং করতে হয়। এরপর প্রতিদিন একটু একটু করে তাদের পানিতে অভ্যস্ত করে তোলা হয়। হাঁসকে সুস্থ রাখতে ৩০ থেকে ৩৫ দিন, ৪৫ দিন এবং ৬০ দিনের মাথায় তিনটি ধাপে টিকা দেওয়া বাধ্যতামূলক। বিশেষ করে ডাক প্লেগ ও ডাক কলেরার মতো মারাত্মক রোগ থেকে বাঁচাতে টিকার কোনো বিকল্প নেই।
বর্তমানে জমি কেনার জন্য আর্থিক প্রয়োজনে নিজের এই এক হাজার হাঁস বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আবদুল আলিম। হাঁসগুলো সম্পূর্ণ সুস্থ এবং সব ধরনের টিকা দেওয়া রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। বেকার যুবকদের প্রতি তার পরামর্শ, সঠিক নিয়ম ও পরিচর্যা মেনে হাঁস পালনে এলে বেকারত্ব দূর করার পাশাপাশি আর্থিকভাবে দ্রুত স্বাবলম্বী হওয়া যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন