শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

কুমিল্লার বিল্লাল মিয়ার করলা চাষে সাফল্য, ৬ লাখে ৮ লাখ লাভ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০৮:৩৫ পিএম

কুমিল্লার বিল্লাল মিয়ার করলা চাষে সাফল্য, ৬ লাখে ৮ লাখ লাভ

বিদেশ নয়, দেশেই কৃষি কাজ করে স্বাবলম্বী হওয়া যায়, তা প্রমাণ করেছেন কুমিল্লার চান্দিনা থানার কৃষক মোঃ বিল্লাল মিয়া। কেরনখাল ইউনিয়নের ডুমুরিয়া ব্লকের উপসহকারী কৃষি অফিসার সুমনা আক্তার স্মৃতির উৎসাহ ও উদ্দীপনায় তিনি এক একর জমিতে আগাম জাতের করলা চাষ করেন।

কৃষক বিল্লাল জানান, তিনি নিশি ও তাজা জাতের করলা চাষে সর্বসাকুল্যে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয় করেছেন এবং ইতোমধ্যে ৮ লক্ষ টাকা লাভবান হয়েছেন।

আবহাওয়া অনুকূলে থাকায়, অর্থাৎ কোনো দুর্যোগ না হওয়ায় এবং ফলন ভালো হওয়ায় তিনি করলা চাষে এই সাফল্য পেয়েছেন।

তার এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও করলা চাষে উৎসাহিত হচ্ছেন। বিল্লাল হোসেন আরও জানান যে, কৃষি অফিসার সুমনা আক্তার স্মৃতি তার জমিতে সার্বক্ষণিক তদারকি করে তাকে এই সফলতায় সহায়তা করেছেন।