অক্টোবর ৩০, ২০২৫, ০৭:৩৯ পিএম
সংবাদ প্রতিবেদন: গ্রামীণ জনপদে শীতের আমেজ শুরু হয় খেজুরের রস আহরণের মধ্য দিয়ে। সেই হিসেবে যশোর অঞ্চলে শীত আসার জানান দিয়ে খেজুর গাছ থেকে রস আহরণের পূর্ব প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তুতি হিসেবে খেজুর গাছ তৈরি শুরু করেছেন গাছিরা, এই প্রক্রিয়া সম্পন্ন করতে তারা এখন ব্যস্ত সময় পার করছেন।
গাছ প্রস্তুতের প্রায় ১৪ দিন পর গাছে নল স্থাপন করা হবে এবং এরপরই শুরু হবে সুস্বাদু খেজুর রস আহরণের মূল কাজ।
একজন গাছি জানান, তিনি এ বছর দুই শতাধিক গাছ প্রস্তুত করেছেন এবং এই গাছ থেকে রস আহরণ করে আগামী পাঁচ মাস তার সংসার ভালোভাবে চলবে।
কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর যশোর জেলায় ৩ লক্ষ ৭১ হাজার ৩০টি রস আহরণকারী গাছ থেকে রস সংগ্রহ করা যাবে। এর মাধ্যমে ৩ হাজার মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা। এই গুড় যশোর জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের ভোক্তারা সংগ্রহ করে থাকেন। কৃষি বিভাগের তথ্যমতে, যশোরে এই রস সংগ্রহ ও গুড় তৈরির পেশায় মোট ৬ হাজার ৩১৪ জন গাছি জড়িত রয়েছেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন