শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

আটোয়ারীতে ইউএনও সহ গুরুত্বপূর্ণ ১০ কর্মকর্তার পদ শূন্য

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৮:৫৫ পিএম

আটোয়ারীতে ইউএনও সহ গুরুত্বপূর্ণ ১০ কর্মকর্তার পদ শূন্য

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ গুরুত্বপূর্ণ ১০টি কর্মকর্তার পদ শূন্য হয়ে পড়েছে। এতে করে উপজেলার দাপ্তরিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে এবং সেবা গ্রহীতাদের দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে।

উপজেলা প্রশাসনের যে ১০টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে, সেগুলো হলো:  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা

উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাব রেজিস্ট্রার বন কর্মকর্তা

স্থানীয় লোকজনের অভিযোগ, উপজেলা নির্বাহী অফিসারসহ এসব অফিসের প্রধান কর্মকর্তা না থাকায় সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শূন্য দপ্তরগুলো দায়সারাভাবে চলছে অন্য উপজেলার কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্তি দিয়ে।সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীরা জানান, অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের দিয়ে অফিস চালাতে ব্যাপক সমস্যায় পড়তে হয় এবং সেবা গ্রহীতাদের সঠিক সময়ে সেবা প্রদানে ব্যাহত ঘটছে।

আইন-শৃঙ্খলা ও বিচারিক সমস্যা: অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শুধু সরকারি চিঠিপত্রে স্বাক্ষর করা ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বা জমিজমা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। ইউএনও'র পদটি শূন্য থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে না, ফলে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে।

সেবা সংকট: আটোয়ারীতে সাব রেজিস্ট্রার অফিসে সপ্তাহে শুধু একদিন (বুধবার) জমি রেজিস্ট্রি করা হয়। আটোয়ারী উপজেলা হিসাব রক্ষণ অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকেও একাধিক উপজেলায় দায়িত্ব পালন করতে হচ্ছে।সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ করে আটোয়ারীবাসীর সেবার মান নিশ্চিত করার জন্য নেকদৃষ্টি কামনা করেছে।