নভেম্বর ২১, ২০২৫, ১১:০৮ পিএম
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তাহিরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন সকল এলাকায় শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের অগ্রিম অবহিত করতে শুক্রবার (২১ নভেম্বর) পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব জোনাল অফিসের সহকারী ম্যানেজার আলাউল হক সরকার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ গ্রিড থেকে তাহিরপুর উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং লাইনের পাশে থাকা গাছের ডালপালা কর্তনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই অপরিহার্য কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের মধ্যে তাহিরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ ব্যাহত থাকবে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুততার সঙ্গে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার আশ্বাসও প্রদান করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন