শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন,কাজ করছে ফায়ার সার্ভিস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৫:৫৫ পিএম

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন,কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা সংলগ্ন কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে এই অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

শুরুতে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরবর্তীতে আরও আটটি ইউনিট সেখানে পাঠানো হয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই বস্তির বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে আসেন। বস্তি এলাকায় ঘনবসতি এবং সহজে দাহ্য বস্তুর উপস্থিতির কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।