ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:০৯ পিএম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে ২০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব মেম্বার তাঁর অনুসারীদের নিয়ে এই দলবদল করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) স্থানীয়ভাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজের হাত ধরে তাঁরা বিএনপিতে যোগ দেন।
যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।আব্দুর রব মেম্বার জানান, কোনো চাপ নয় বরং সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজস্ব সিদ্ধান্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখেই আমি দলটিতে যোগ দিয়েছি। আমার সাথে আরও ২০ জন নেতাকর্মী আজ ধানের শীষের পতাকাতলে এসেছেন।ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, “তাঁরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন। নবাগতদের রাজনৈতিক অভিজ্ঞতা তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সহায়ক হবে।
স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী এখন জাতীয়তাবাদী আদর্শের দিকে ঝুঁকছেন। এই যোগদান চরবংশী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন স্থানীয় কর্মীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন