বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে ‘আস্থা’ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৫৬ পিএম

পঞ্চগড়ে ‘আস্থা’ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

জাতীয় যুবনীতি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে ডেমক্রেসিওয়াচ-এর বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও ‘বিকাশ বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক এম আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে সভায় প্রকল্পের অগ্রগতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য প্রদান করেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর রাফায়েত আরা রিতু, মনিটরিং অফিসার ফয়সাল হাবিব এবং জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ।

এছাড়াও স্থানীয় উন্নয়ন সংস্থাগুলোর প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ এবং পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমূখ।

সভায় বক্তারা জাতীয় যুবনীতির কার্যকর বাস্তবায়নে স্থানীয় নাগরিক সমাজের ভূমিকা ও ‘আস্থা’ প্রকল্পের মাধ্যমে যুবকদের ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। পঞ্চগড় জেলার বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।