বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:২৭ পিএম

পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড় সদর উপজেলায় একটি আখ ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (আনুমানিক ৪০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাড়ে ৯ মাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার সুমেত আলীর আখ ক্ষেতে শ্রমিকরা আখ কাটতে গেলে মরদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।

মরদেহের অবস্থা প্রায় কঙ্কালসার ও অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকেও খবর দেওয়া হয়।

সিআইডির বিশেষ দলটি ঘটনাস্থলে এসে তথ্য-প্রমাণ ও আলামত সংগ্রহ করেছে।এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে অন্তত এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহটি প্রায় নষ্ট হয়ে যাওয়ায় এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ওসি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ও সিআইডি যৌথভাবে কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।