শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক দিবসে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৮:২২ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে  জাতীয় শোক দিবসে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পঞ্চগড়ে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে রংপুর কেমিক্যাল লিমিটেড।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রংপুর কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাহিদ ইয়াসমিন প্রধান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি আজ শোকাহত।

তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই তীব্র শীতে মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সামাজিক দায়িত্ব।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাড়কাঁপানো শীতে নতুন কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলেয়াপাড়া গ্রামের উপকারভোগী মানুষরা। সংশ্লিষ্টরা জানান, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।