শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নির্বাচন ঘিরে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ১০:৪৪ এএম

নির্বাচন ঘিরে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটের সীমান্ত এলাকায় বিশেষ টহল ও কঠোর নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর পক্ষ থেকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি ‘হুলিয়া টহল’ বা সমন্বিত টহল জোরদার করা হয়েছে।

৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে অসাধু চক্র যাতে সক্রিয় হতে না পারে।

সেজন্য গোয়েন্দা তৎপরতা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে বিএসএফ-এর সাথেও প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে। বিভিন্ন পতাকা বৈঠকের মাধ্যমে মাদক পাচার ও অনুপ্রবেশ রোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী।

নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক সভা করছে বিজিবি। এসব সভায় আসন্ন নির্বাচনে অপরাধীদের যেকোনো অপতৎপরতা রুখতে এবং তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হচ্ছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কঠোর নজরদারি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।