জানুয়ারি ৩, ২০২৬, ০৪:১৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এই তথ্য নিশ্চিত করেন।
মোট ১১ জন প্রার্থী এই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান (বিএনপি), জেলা বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস (স্বতন্ত্র।
আবদুল বাতেন (জামায়াতে ইসলামী), আমজাদ হোসেন আশরাফী (বাংলাদেশ খেলাফত মজলিস), নজরুল ইসলাম নজু (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কামরুল ইসলাম (জাতীয় পার্টি), শাহিন খান (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), নাহিদা জাহান (গণসংহতি আন্দোলন), নজরুল ইসলাম ভূঁইয়া (গণফ্রন্ট) এবং মো. আশরাফুল হক (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী মুসা সিরাজীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তাঁর মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসন। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকে নবীনগর এলাকায় সংশ্লিষ্ট প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন