জানুয়ারি ৬, ২০২৬, ১০:৫০ এএম
বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণকাজের জন্য আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেট নগরীর বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এই তথ্য নিশ্চিত করেছে।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা ও লাক্কাতুড়া ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
আম্বরখানা মসজিদ এলাকা, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, পূর্ব পীরমহল্লা এবং হাউজিং স্টেট ফরিদাবাদ আবাসিক এলাকা।
বাদাম বাগিচা, বড়বাজার, চৌকিদেখী, আনার মিয়ার গলি, সৈয়দ মূগনী, ইলাশকান্দি, উদয়ন, পাহাড়িকা, বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দারুস সালাম মাদ্রাসা দবির মিয়ার গলি শেভরন এলাকা, লাক্কাতুড়া চা-বাগান এবং বনশ্রী আবাসিক এলাকা।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে মেরামত কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
গ্রাহকদের প্রয়োজনীয় কাজ সকাল ৮টার আগেই সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।সিলেটে শীতকালীন এই রক্ষণাবেক্ষণ কাজের ফলে নাগরিক জীবনে কিছুটা স্থবিরতা আসতে পারে, বিশেষ করে অনলাইন ভিত্তিক কাজ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন