রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৫:২৪ পিএম

যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাজশাহীতে কাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বৈদ্যুতিক লাইনের উন্নয়ন ও গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মূলত আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখাপ্রশাখা কাটার কাজ করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো—মেহেরচণ্ডী ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের অধীনে কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া এবং উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা।

নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঈদে নিরবচ্ছিন্ন সেবার লক্ষ্যে লাইনের উন্নয়ন কাজ জরুরি হয়ে পড়েছে। এ কারণে ওই নির্দিষ্ট সময় বিদ্যুৎ থাকবে না। সাময়িক এই ভোগান্তির জন্য নেসকো কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।