বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ১১:১০ এএম

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা গ্রেপ্তার

গ্রেপ্তার পিচ্চি রাজা

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি রাজা বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। নেপাল থেকে ফেরার পথে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় মোহাম্মদপুর থানা-পুলিশ এই অভিযান চালায়।

তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ২৯টি মামলা রয়েছে।দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও জেনেভা ক্যাম্প এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে মাদক সাম্রাজ্য চালাচ্ছিল এই অপরাধী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তার বিরুদ্ধে তিনটি হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলাও রয়েছে।এর আগেও একাধিকবার পুলিশের জালে ধরা পড়েছিল পিচ্চি রাজা।প্রতিবারই জামিনে বের হয়ে সে আত্মগোপনে চলে যেত। রূপ পরিবর্তন করে নেপথ্যে থেকে অপরাধ জগৎ পরিচালনা করত। সবশেষ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নেপালে অবস্থান করছিল সে।

শীর্ষ এই মাদক সম্রাটের গ্রেপ্তারের খবরে জেনেভা ক্যাম্প এলাকার সাধারণ ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অবৈধ অস্ত্রের উৎস ও সিন্ডিকেটের তথ্য খুঁজতে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।