মে ২৩, ২০২৬, ০১:০৯ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগেণপিটুনি ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় এই বর্বর নির্যাতনের ঘটনা ঘটে। অভিযুক্তরা হলো একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল, যারা এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত।
আহত ভুক্তভোগী শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় ওই দুই যুবক শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে নির্যাতন চালায়।
পরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। প্রথমে তাকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হিরোকে আটকে রেখে তীব্র গণপিটুনি দেয়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।ঘটনার পর থেকে অপর অভিযুক্ত সোহেল এলাকা ছেড়ে পালিয়েছিল। তবে রাতেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম জানান, এই ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন