বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদে বজ্রপাতে ১ জন নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৯:৪৮ পিএম

বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদে বজ্রপাতে ১ জন নিহত

ট্রেনের ছাদে বজ্রপাতে শ্রমিকের প্রাণহানি

বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদে বজ্রপাতে সজিব সরকার নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। ৪৩ বছর বয়সী সজিব ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। আজ রোববার বিকেলে উপকূল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।কমলাপুর রেলস্টেশন থেকে নোয়াখালীগামী ট্রেনে উঠেছিলেন তিনি।

ভিতরে জায়গা না থাকায় ট্রেনের ছাদে অবস্থান নেন সজিব। ট্রেনটি ঘোড়াশাল এলাকায় পৌঁছালে বৃষ্টির মধ্যে বজ্রপাতের কবলে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিকেল ৫টার দিকে ট্রেনটি নরসিংদী স্টেশনে পৌঁছালে স্টেশন মাস্টার আব্দুল মান্নান জিআরপি পুলিশকে বিষয়টি অবহিত করেন। 

পুলিশ ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার করে।পরে মোবাইল ও নথিপত্র দেখে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এই দুর্ঘটনাটি ঘরমুখো যাত্রীদের মাঝে শোকের ছায়া ফেলেছে।