বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শাহরাস্তিতে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৫:৩৪ পিএম

শাহরাস্তিতে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝড়ের পর গ্রামীণ সড়ক

চাঁদপুরের শাহরাস্তিতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকালে হঠাৎ আঘাত হানা এই ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা ভেঙে পড়ে এবং কয়েকটি স্থানে বসতঘরের ওপর উপড়ে যায়। 

এর ফলে শাহরাস্তি পৌরসভার নিজ মেহের গ্রামের প্রবাসী এমরান হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়নের দিনমজুর আবু বকর সিদ্দিক এবং মিয়াজী বাড়ির মনি বেগমের বসতঘর সম্পূর্ণ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রচণ্ড ঝড়ে গাছপালা ভেঙে গ্রামীণ সড়কগুলোতে তীব্র প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

ঈদুল আজহার কোরবানির পশু নিয়ে হাটে আসা ক্রেতা-বিক্রেতারা আকস্মিক জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম নিজাম উদ্দিন সামস্ জানিয়েছেন, উপজেলার প্রায় ৫০টি জায়গায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং খুঁটি ভেঙে পড়েছে। 

এই বিশাল ক্ষয়ক্ষতির কারণে সকাল থেকে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং সংযোগ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুত শুকনো খাবার, টিন ও কম্বল বিতরণ করা হয়েছে।সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে গাছ সরানোর কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।