মে ২৯, ২০২৬, ০৮:১০ পিএম
পদ্মা সেতু এবং তিস্তা মহাপরিকল্পনার কাজ একযোগেই শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এই মহাপরিকল্পনার কাজ নিয়ে বাইরে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার লালমনিরহাট সদরে বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলেন মন্ত্রী।
তিনি জানান বিগত সরকার শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি না করে শুধু দুর্নীতি করেছে তবে বর্তমান সরকার একে ঢেলে সাজাতে কাজ করছে। এ সময় মোবাইল ফোনের সঠিক ব্যবহারের ওপর জোর দিয়ে শিক্ষার্থীদের অতিরিক্ত গেমস ও জুয়া থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।
এসো স্মৃতির অঙ্গণে মিলি প্রীতির বন্ধনে স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও আড্ডা বসেছিল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মমিনুল হক এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

-20260529114357.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন