বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

নীলফামারী রেলস্টেশন পরিদর্শনে সংসদ সদস্য আল ফারুক লতিফ

মোঃ সাদেকুল ইসলাম

মে ৩০, ২০২৬, ১১:০১ পিএম

নীলফামারী রেলস্টেশন পরিদর্শনে সংসদ সদস্য আল ফারুক লতিফ

কাউকে না জানিয়ে হঠাৎ নীলফামারী রেলস্টেশন পরিদর্শনে গেলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

পরিদর্শনকালে তিনি পুরো রেলস্টেশনে ঘুরে ঘুরে দেখেন এবং রেল সেবার মান পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি রেলস্টেশনের শৌচাগার থেকে শুরু করে বেশ কিছু অব্যবস্থাপনা ও অসঙ্গতি নিজের নোটবইয়ে টুকে নেন। এবং যাত্রীদের অভিযোগ শোনেন। চিলাহাটি এক্সপ্রেস রেলগাড়িতে ঘুরে ঘুরে দেখেন।

তবে তিনি আশ্বস্ত করেছেন যে, এসব সমস্যা খুব দ্রুতই সমাধানের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।

জনগণের সেবায় এমন সরাসরি তদারকি সত্যিই প্রশংসনীয়। আশা করি, সাধারণ মানুষ দ্রুত এর সুফল পাবে।