জুন ৫, ২০২৬, ১০:৫৯ এএম
গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাগদি এলাকায় এই দুর্ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
নিহতরা হলেন পটুয়াখালীর অমিতাভ হাওলাদার ও শেরপুরের কালাম। পুলিশ জানায়, ঢাকাগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা দিলে পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের অপর একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের অন্তত সাতাশ যাত্রী আহত হয়। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় উদ্ধারকাজ পরিচালিত হয়।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত দুজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এছাড়া একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।পুলিশ এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রেখেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন