জুন ৫, ২০২৬, ১২:২৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন অটোরিকশাচালক মাহবুব, যাত্রী জোসনা বেগম ও তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল।
পুলিশ জানায়, কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কসবা থেকে অটোরিকশায় করে সরাইল যাচ্ছিলেন। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পেছন থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রীরা গুরুতর আহত হন।চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত জোসনার স্বামী কাউসার ও মেয়ে আদিবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই পিকআপ চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক পিকআপ ভ্যানটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন