বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

চিকিৎসায় ৫ লাখ টাকার প্রয়োজন, সাহায্যের আকুতি হায়দারের

মোঃ সাদেকুল ইসলাম

জুন ৫, ২০২৬, ০৫:১৫ পিএম

চিকিৎসায় ৫ লাখ টাকার প্রয়োজন, সাহায্যের আকুতি হায়দারের

ছবি-দিনাজপুর টিভি

বুড়াবুড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মো. হায়দার আলী (৩৬) দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তিনি মৃত নেসারুলের ছেলে। পেশায় একজন রিকশাচালক হায়দার আলী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর নিজস্ব কোনো জমিজমা নেই।

হায়দার আলী অনেক দিন যাবত কিডনি ও লিভারের জটিল সমস্যায় ভুগছেন। ইতোমধ্যে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাও নিয়েছেন। 

তবে সুস্থ না হওয়ায় বর্তমানে তিনি প্রতিবন্ধী অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন।বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তাঁর উন্নত চিকিৎসার জন্য ৫ থেকে ৬ লক্ষ টাকার প্রয়োজন। বর্তমানে এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে চিকিৎসা করানোর মতো কোনো সামর্থ্য তাঁর পরিবারের নেই।

এমতাবস্থায় হায়দার আলীর পরিবার তাঁর জীবন বাঁচাতে সর্বস্তরের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছে। বিত্তবানদের সামান্য আর্থিক সহায়তা তাঁর জীবন বাঁচানোর জন্য সহায়ক হতে পারে বলে উল্লেখ করেছে তাঁর পরিবার।

অসহায় এই রিকশাচালকের চিকিৎসায় সাহায্য পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিকাশ ও নগদ ব্যক্তিগত নম্বর প্রদান করা হয়েছে। সাহায্য পাঠানোর নম্বরটি হলো: ০১৮৮৭৬১২৪৯৮।