জুন ৬, ২০২৬, ১১:৩৯ এএম
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের যমুনা সেতু এলাকা থেকে রসুলপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এলাকায় যানবাহনের সারি দেখা যায়। শনিবার সকাল থেকে যানজটের তীব্রতা বাড়তে থাকে।যানবাহনের বাড়তি চাপে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
মহাসড়কের ওপর ও আশপাশের এলাকায় কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে রয়েছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের।
যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শরীফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সেতুর ওপর গাড়ি বিকল হওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে যানবাহন সরিয়ে নিতে ট্রাফিক পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। আশা করা হচ্ছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন