জুন ৬, ২০২৬, ১২:৪৬ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। গত চব্বিশ ঘণ্টায় বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে পুশইনের আটটি পৃথক অপচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বিজিবি। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।ঝিনাইদহের মহেশপুর, নওগাঁর করমুডাঙ্গা, নীলফামারীর বড়বাড়ী এবং লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়।
প্রতিটি ক্ষেত্রেই বিজিবির টহলদল বাধা দিলে অনুপ্রবেশকারীরা ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়। কোথাও কোথাও কাঁটাতারবিহীন এলাকায় বিজিবি নিবিড় নজরদারি বজায় রেখেছে।বিজিবি কোনো ধরনের অবৈধ প্রবেশ মেনে নেবে না।নীলফামারীতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি।
এছাড়া নেত্রকোণার কচুগড়া সীমান্তে কঠোর অবস্থানে থেকে বিজিবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক সীমান্ত আইন ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো প্রচেষ্টা বিজিবি কখনোই গ্রহণযোগ্য মনে করে না।দেশ রক্ষা ও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন