বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২২, ২০২৬, ০৬:৪৪ পিএম

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

সিলেটের হযরত শাহজালাল মাজারের দানবাক্স খুলে গণনা শেষে ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার প্রশাসনের উপস্থিতিতে মাজার প্রাঙ্গণে এই অর্থ গণনা সম্পন্ন হয়। টাকার পাশাপাশি দানবাক্সে প্রায় ৭ আনা স্বর্ণ ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।মাজার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

গণনায় দেখা যায়, দানবাক্সে জমা হওয়া নগদ টাকার পরিমাণ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা। এছাড়া পাওয়া গেছে দুটি সৌদি রিয়াল, ডলার ও পাউন্ডসহ বিভিন্ন বিদেশি মুদ্রা। দীর্ঘদিন ধরে দেশ–বিদেশি ভক্ত ও দর্শনার্থীরা এখানে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী দান করে আসছেন। মাজারের প্রচলিত নিয়ম অনুযায়ী এই দান সংগ্রহ করা হয়।

প্রশাসন এবার গণনার দায়িত্বে ছিল।সম্প্রতি প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সের টাকা গণনা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। শত বছরের প্রচলিত প্রথার বাইরে গিয়ে এভাবে অর্থ গণনার উদ্যোগকে ঘিরে স্থানীয় মহলে নানা প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে।