জুন ২৬, ২০২৬, ০৮:০৩ পিএম
জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের জন্য চট্টগ্রামের চন্দনাইশের বেশ কিছু এলাকায় আগামীকাল শনিবার টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার চন্দনাইশ পল্লী বিদ্যুৎ কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছপালার শাখা-প্রশাখা কর্তন ও লাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মোট আট ঘণ্টা চন্দনাইশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই জরুরি সংস্কার কাজ চালানো হচ্ছে।
বিদ্যুৎ বন্ধ থাকার তালিকায় থাকা উল্লেখযোগ্য এলাকাগুলো হলো—মুনসেফ বাজার, বাদশা পাড়া, কেরানী বাড়ি, বৃষ্টি পুকুর পাড়, চৌধুরী মার্কেট, দেয়াং পাড়ার আংশিক এলাকা, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান, ছগিরের দোকান, বদুরপাড়ার আংশিক এলাকা, জিয়া খাল, দুল্লভ পাড়া, কাজিপাড়া, চন্দনাইশ পৌরসভা এলাকা, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ কার্যালয়, ফায়ার সার্ভিস স্টেশন, নোয়াপাড়া এবং গাছবাড়িয়া এলাকা। এই দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের গ্রাহকদের অগ্রিম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ধৈর্য ধারণ করে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে চন্দনাইশ পল্লী বিদ্যুৎ সমিতি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন