বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৮:২৪ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদরাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৭ জন ওই মাদরাসার শিক্ষার্থী এবং একজন শিক্ষক। এছাড়া এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ক্যাম্প ৩, ৫ ও ৬-এর হাসপাতালে জরুরি সেবা প্রদান করা হচ্ছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মাদরাসায় ক্লাস চলাকালীন আকস্মিকভাবে পাহাড়ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এপিবিএন পুলিশ এবং স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় ধ্বংসস্তূপ থেকে মোট ১৩ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়।

উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিস কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করছেন। ভারী বর্ষণের কারণে রোহিঙ্গা ক্যাম্পে আরও পাহাড়ধসের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় পুরো ক্যাম্পজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।