শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

অসুস্থ সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৯, ২০২৬, ১০:৫৯ এএম

অসুস্থ সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপি নেতা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন সাংবাদিক শিখা দত্তের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।সম্প্রতি তিনি শিখা দত্তের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি সাংবাদিক শিখা দত্তকে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। 

মানবিক সহায়তা হিসেবে অধ্যাপক আমিনুল ইসলাম তাঁকে আর্থিক সহযোগিতাও প্রদান করেন।অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, সমাজে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁদের যেকোনো দুর্যোগ বা অসুস্থতার সময়ে পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ। তিনি শিখা দত্তের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় সেখানে উপস্থিত ব্যক্তিরা এই মানবিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করবে বলে স্থানীয়রা মত প্রকাশ করেন।