জুলাই ১৩, ২০২৬, ০৫:৫১ পিএম
ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন।
তিনি জানান, একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে প্রবেশের সময় লাইন থেকে বিচ্যুত হয়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ শুরু হয়নি। দ্রুত উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।
ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ফলে ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী যাত্রী ও সংশ্লিষ্টদের ভোগান্তি পোহাতে হচ্ছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন