শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

সাতক্ষীরার এমপির কেলেঙ্কারি ঢাকতে গুজব ছড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ২৪, ২০২৬, ০৫:৩৪ পিএম

সাতক্ষীরার এমপির কেলেঙ্কারি ঢাকতে গুজব ছড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর এক এমপির নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতেই মূলত পাম্পে পাম্পে লোকজন জড়ো করে কৃত্রিম সংকট সৃষ্টির গুজব ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।পঞ্চগড়ের বোদা উপজেলায় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।শুক্রবার দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের চার তলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। 

এ সময় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন গুজবের বিষয়ে কড়া সমালোচনা করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। নারীদের আধুনিক শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক নিয়েও কথা বলেন তিনি।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, সরকার নারীদের শিক্ষায় অনার্স পর্যন্ত সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। বর্তমান যুগ প্রযুক্তির এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। এই প্রযুক্তির যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি নেতিবাচক দিকও রয়েছে। 

সঠিক পড়াশোনা করে নারীদের এগিয়ে যেতে হবে এবং দেশের চাকরিতে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, ময়দানদিঘী দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আননূর ইসলাম বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।