মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ উদ্ধার

মো: মামুনুর রশিদ

আগস্ট ১৫, ২০২৬, ১২:২০ পিএম

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সীমান্ত থেকে চোরাচালানকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকের পরিমাণ ১৫ বোতল।

হরিপুর উপজেলার সীমান্ত পিলার এলাকার দক্ষিণ তোররা নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। বিওপির একটি টহল দল সীমান্ত রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এই ভারতীয় মদ উদ্ধার করে। তবে এ সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সীমান্ত এলাকাকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি নিয়মিত কাজ করছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। জব্দকৃত মাদকের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।