শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

নীলফামারীর জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শহিদুল ইসলাম

আগস্ট ১৯, ২০২৬, ০৮:৪৫ পিএম

নীলফামারীর জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন। এ সময় জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙালি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দলীয় শৃঙ্খলা রক্ষা এবং তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর বিশেষ জোর দেন।তারা বলেন, দীর্ঘ আন্দোলনের পথ পরিক্রমায় দলের জন্য যারা কষ্ট করেছেন, তাদের মতামতকে গুরুত্ব দিয়েই আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সাজাতে হবে। অতীতের সব ভেদাভেদ ভুলে সবাইকে এক প্ল্যাটফর্মে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সমাপনী বক্তব্য ও দোয়া অনুষ্ঠিত হয়।