অক্টোবর ২২, ২০২৬, ১০:৪৪ এএম
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় এক লাখ ৭৫ হাজার টন উচ্চমানের গম চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশ সরকারের কেনা মোট দুই লাখ ২০ হাজার টন গমের চালানের অংশ হিসেবে এই খাদ্যশস্য দেশে আসল।
বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের আনুষ্ঠানিক বার্তায় খাদ্যশস্যের এই চালান পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, পুষ্টিগুণসমৃদ্ধ এই উচ্চমানের গমের চালান ইতিমধ্যে চট্টগ্রামে খালাস কার্যক্রমের আওতায় এসেছে। সম্প্রতি বাংলাদেশ মোট দুই লাখ ২০ হাজার টন গম আমদানির চুক্তি সম্পন্ন করেছিল, যার মধ্যে সিংহভাগই দেশে এসে পৌঁছাল।
এই সরবরাহ দেশের খাদ্যশস্য মজুত বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের এই গমের চালান বাংলাদেশের সার্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে। এর পাশাপাশি দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক অংশীদারত্ব ও অর্থনৈতিক সহযোগিতাকে এই আমদানি প্রক্রিয়া আরও সুদৃঢ় রূপ দিচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন