মো: মামুনুর রাশিদ
নভেম্বর ৮, ২০২৫, ০২:৪৭ পিএম
দিনাজপুরে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কল্যাণ সমিতির বার্ষিক মিলন মেলা ও সাধারন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) শহরের বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে সমিতির সভাপতি জিএম (অবঃ) মোঃ আল মামুন মনসুর আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (অবঃ) মোঃ আফজালুর রহমান বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন, যা পরে কন্ঠ ভোটে অনুমোদিত হয়।
সভায় সম্মানীত অতিথি হিসেবে জিএম (অবঃ) খলিলুর রহমান, জিএম (অবঃ) এটিএম একরামুল হক, এজিএম (অবঃ) মোহাম্মদ সালেহ এবং জিএম (অবঃ) সামছুল আলম বক্তব্য রাখেন।
এ সময় পেনশনারদের পক্ষে বিভিন্ন দাবি তুলে ধরা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—উৎসব বোনাস ও বাড়ীর রক্ষণাবেক্ষণ ভাতা চালু করা, মৃত্যুর পর মিনিমাম ১ লক্ষ টাকা প্রদান এবং চিকিৎসা ভাতা নূন্যতম ১০ হাজার টাকা নির্ধারণ করা। সভাপতি তার বক্তব্যে সংগঠনকে গতিশীল রাখতে সদস্যদের সহযোগিতা কামনা করেন।