বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও কেন্দ্রীয় নবগঠিত কমিটির সংবর্ধনা

মো: মামুনুর রাশিদ

নভেম্বর ৮, ২০২৫, ০২:৫৮ পিএম

দিনাজপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও কেন্দ্রীয় নবগঠিত কমিটির সংবর্ধনা

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় সংসদ কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে বর্ণাঢ্য র‌্যালি, পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ দিনাজপুর ইউনিট শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গলীয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে নঈম জাহাঙ্গীর বলেন, "আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই— যাতে মুক্তিযুদ্ধের আদর্শ চিরজীবী থাকে।" বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, মুক্তিযোদ্ধা মনসুদ আলী সরকার, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ অনেকে।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির গর্ব, তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।