নভেম্বর ৮, ২০২৫, ০৬:৩১ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নে বেসরকারি আহেদা কফিল টেকনিক্যাল ইন্সটিটিউট (একেটিআই)-এর অভিভাবক সমাবেশে।
দিনাজপুর ও পঞ্চগড় জেলার জেলা প্রশাসকগণ বলেনশুধু শিক্ষিত হলে হবে না, শিক্ষিত মানুষ হতে হবে।শনিবার (৮ নভেম্বর) সকালে ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী। পরিচালনা কমিটির সভাপতি মো. আবু সাঈদ সভায় সভাপতিত্ব করেন।
শিক্ষিত মানুষ: শুধু শিক্ষিত হলে হবে না, শিক্ষিত মানুষ হতে হবে। শিক্ষার মান উন্নয়নে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ধর্মীয় কাজে নিজেকে যুক্ত করতে হবে।সামাজিকতা: শুধু নিজে ভালো থাকলে হবে না, এলাকার সকলকে নিয়ে ভালো থাকতে হবে। তবেই আপনি সমাজের একজন যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন।
কারিগরি শিক্ষা: দেশে দক্ষ জনবলের অভাবের কারণে বিদেশে আমাদের দেশের মানুষ তাদের সঠিক পারিশ্রমিক পায় না। এজন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে দেশ ও দেশের বাহিরে কর্মে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভি শোভন, আহেদা কফিল টেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, হাফেজিয়া মাদরাসার প্রধান হাফেজ মাওলানা মশিউর রহমান এবং অভিভাবক আবুল কালাম আযাদ প্রমুখ।
অভিভাবক সমাবেশ শেষে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান করা হয় এবং স্কুল চত্বরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন