নভেম্বর ৯, ২০২৫, ০৪:০২ পিএম
দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা (সিপিইউএস)-এর উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা'র অর্থায়নে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বিরল উপজেলা ৯নং মঙ্গলপুর ইউনিয়নের মহনপুর ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০ জন উপকারভোগী নারীর মাঝে দুটি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।
উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করতে গিয়ে ৯নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম বলেন, "তৃণমূল পর্যায়ে নারীদের স্বনির্ভর করতে এবং তাদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সিপিইউএস বিনামূল্যে উপকারভোগী নারীদের মাঝে ছাগলসহ ইতিপূর্বে অনেক কর্মসূচি বাস্তবায়ন করেছে। নারীরা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে।"
সিপিইউএস-এর নির্বাহী পরিচালক জান্নাতুন ফেরদৌস ইভা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নের রুদ্ধপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল আলম।
সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক জান্নাতুন ফেরদৌস ইভা বলেন, "আমরা আজকে ২০ জন উপকারভোগী নারীদের মাঝে দুটি করে মোট ৪০টি ছাগল বিনামূল্যে বিতরণ করছি এবং তাদের ছাগল পালনের প্রশিক্ষণ ইতিমধ্যে প্রদান করেছি। কেউ যাতে ছাগল বিক্রি না করেন, ঠিকমত তাদের পরিচর্যা করে আরও বেশি ছাগল পালন করে নিজেদের স্বনির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তুলুন। এতে আপনাদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন