শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

মো: মামুনুর রাশিদ

নভেম্বর ১০, ২০২৫, ০২:৩৬ পিএম

দিনাজপুরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী বলেছেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি, অবৈধভাবে অর্থ-সম্পদ অর্জন প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টায় দিনাজপুর শিশু একাডেমি।

মিলনায়তনে দুদকের দিনব্যাপী গণশুনানিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।দুদক কমিশনার বলেন, "প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখা দরকার, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। তাই জনগণের সেবা করাই তাদের প্রধান দায়িত্ব।

রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো চাপে পড়ে যেন কেউ দুর্নীতির পথে না হাঁটে।এ আহ্বান জানান তিনি।জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর এই গণশুনানির আয়োজন করে।

অভিযোগের সংখ্যা: গণশুনানিতে সরকারি-বেসরকারি ১২৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১৩০টি অভিযোগ জমা পড়ে।শুনানি: তার মধ্য শতাধিক অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।নিষ্পত্তি: শুনানির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ নিষ্পত্তিও করা হয়।

গণশুনানিতে অন্যদের মধ্যে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন এবং জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আতাউর রহমান সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।