শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিরলে বিভিন্ন দপ্তরের সাথে লবিং মিটিং

আতিউর রহমান

নভেম্বর ১০, ২০২৫, ০৬:২২ পিএম

বিরলে বিভিন্ন দপ্তরের সাথে লবিং মিটিং

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে বঞ্চিত নারীদের ক্ষমতা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় লবিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ নভেম্বর) দুপুরে ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে এবং ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকা-এর সহযোগিতায় সোসাইটি ফর উদ্যোগ সংস্থার বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের মূল লক্ষ্য হলো 'অধিকার ও জেন্ডার সমতা উন্নতকরণের মাধ্যমে বঞ্চিত নারীদের ক্ষমতা শক্তিশালীকরণ'।সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।

 সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন।

 উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, শিক্ষা অফিসার মুর্শিদা বেগম, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আতিউর রহমান, মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।

অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটি ফর উদ্যোগ এর প্রজেক্ট ম্যানেজার মো. মাহফুজ আলম।সোসাইটি ফর উদ্যোগ বিরল উপজেলার ৩নং ধামইর ও ৫নং বিরল ইউনিয়নের কর্মএলাকার সরাসরি ৩২০০ জন এবং পরোক্ষভাবে ৮০০ জনসহ মোট ৪০০০ জন উপকারভোগীকে নিয়ে পরিচালিত কার্যক্রম তুলে ধরে। কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে:

  • মোটিভেশনাল কালচারাল ইভেন্ট (ফোক সং)

  • বাল্যবিবাহ প্রতিরোধে পিতা ও মাতাদের সাথে কাউন্সেলিং

  • ধর্মীয় নেতা ও বিবাহ রেজিস্ট্রারদের সাথে আলোচনা সভা

  • লিডারশিপ ও দল ব্যবস্থাপনা প্রশিক্ষণ

  • লিগ্যাল এইড কমিটির সাথে লবিং মিটিং

  • নারীদের অধিকার ও জেন্ডার বিষয়ে ওরিয়েন্টেশন।