প্রদীপ রায় জিতু
নভেম্বর ১২, ২০২৫, ০৬:০০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসুন নেশা ছেড়ে, সুস্থতার পথ ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যা লি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ হাইক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস-এর সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যা লিটি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে গোলাপগঞ্জ বাজার পর্যন্ত যায় এবং প্রায় এক ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা হাতে নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে “মাদককে না বলুন”, “নেশা নয়, খেলাধুলাই হোক জীবনের অংশ” প্রভৃতি স্লোগান দেন। এই কর্মসূচিতে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেন্দ্র নাথ রায়, গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদাম চন্দ্র দাস, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্নস বীরগঞ্জ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার প্রমুখ।প্রধান শিক্ষক মহেন্দ্র নাথ রায় বলেন, "মাদক এক নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকেই নয়, গোটা পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। শিক্ষার্থীদের আজ থেকেই প্রতিজ্ঞা করতে হবে—কোনো অবস্থাতেই নেশার কাছে মাথা নত করা যাবে না।
প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার বলেন, "আমরা চাই প্রতিটি বিদ্যালয় থেকে মাদকবিরোধী আন্দোলনের সূচনা হোক। তরুণরাই পারবে নেশামুক্ত সমাজ গড়তে।"আলোচনা শেষে শিক্ষার্থীরা একসঙ্গে শপথ নেয়, "আমরা নেশা করব না, অন্যকেও নেশা করতে দেব না। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।