বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ডিসির উপস্থিতিতে দিনাজপুরে ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০৬:০০ পিএম

ডিসির উপস্থিতিতে দিনাজপুরে ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

আলিফ ফাউন্ডেশনের আয়োজনে আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমীর মিলনায়তনে "ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড-২০২৫" এর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষায় মেধা ও ধর্মীয় জ্ঞানের সমন্বয়কে উৎসাহিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর প্রফেসর ড. মোঃ শামসুজ্জোহা এবং আলিফ ফাউন্ডেশন এর পরিচালক মোঃ কামরুল হাসান রাসেল।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নয়, আধুনিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইসলামিক স্টাডিজের মতো প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান চর্চাকে আরও গভীর করবে। জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে ও সঠিক পথে পরিচালিত করতে সহায়ক।আলিফ ফাউন্ডেশন এর ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড ২০২৫ এর আহ্বায়ক অধ্যাপক সাদাকাত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

হাফেজদের সংবর্ধনা উক্ত অনুষ্ঠানে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সদ্য হিফজ সম্পন্নকারী হাফেজ আব্দুল্লাহ আল মাহাদী ও হাফেজা হুমায়রা তাবাসসুমকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন আলিফ ফাউন্ডেশন এর সমন্বয়ক মোঃ মাহফুজুর রহমান। আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার এডমিন অফিসার মোঃ কামারুজ্জামানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আলিফ ফাউন্ডেশনের সদস্য শামীম হোসেন, হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, বন্নী আক্তার প্রমুখ।